IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় একই জমি দুই ক্রেতা কিনে চলছে বছরের পর বছর দ্বন্দ্ব

পুঠিয়ায় একই জমি দুই ক্রেতা কিনে চলছে বছরের পর বছর দ্বন্দ্ব

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নাপিতপাড়া গ্রামে একই জমি দুই ক্রেতা কিনে চলছে বছরের পর বছর দ্বন্দ্ব।

তার ধারাবাহিকতায় গত শুক্রবার ১৩ জুন জুম্মার নামাজের পর। সাবেক সেনা সদস্য দুলাল হোসেনের পরিবার ও কাবিল এবং রোহাব আলীর পরিবারের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে। হাতাহাতিতে লিপ্ত হয় । হাতাহাতিতে হাসিনা বেগম ও কাবিল হোসেন নামের দুই জন আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন তারা।

অপরদিকে সাবেক সেনা সদস্য দুলাল হোসেন পরিবারের কেউ কোন প্রকার আহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, একই মালিকের থেকে দুইজনে জমি কিনাকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকেই এই জমি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার এদের মধ্যে আবারও মারামারি হয়েছে।

এ ছাড়াও একাধিকবার থানায় অভিযোগ হয়েছে। গত শুক্রবারও দুই পক্ষের মধ্যে আবারও দ্বন্দ্ব সৃষ্টি হয়। আমরা স্থানীয় বাসীরা চাই এর একটা সঠিক সমাধান। তাতে আমাদের গ্রামটাও ভালো থাকবে। আর আমরা যেটা বুঝি যে প্রথমে জমি কিনেছে সেই মূল মালিক । পরে যে কিনছে সেই প্রতারিত হয়েছে।

মারামারিতে আহত কাবিল হোসেন বলেন, আমি নামাজ শেষে রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় তারা সবাই মিলে আমাকে মারধর করে। পরে আমার পরিবারের লোকজন আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরকেও মারধর করে দুলালের পরিবারের সদস্যরা।

আহত হাসিনা বেগম বলেন, দুলালের স্ত্রী ও মেয়ে তারা সবাই মিলে আমাদেরকে অনেক মারধর করেছে। এবং রাস্তার জমি তাদের বলে দাবি করেছে।

সাবেক সেনা সদস্য দুলাল হোসেন বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানিনা তবে সে সময় আমার বাসায় আমার ছেলে উপস্থিত ছিল। আমাকে শুধু শুধু জড়ানো হচ্ছে।

শাকিল আহমেদ বলেন, জুম্মার দিন আমি নামাজে ছিলাম। নামাজ শেষে বাসায় আসার সময় অনেক দূর থেকে অনেক চিৎকারে শব্দ শুনে কাছে এসে দেখি হাসিনা বেগম ও তাদের আরো লোকজন নিয়ে আমার মায়ের চুল ধরে টানা হেসরা করছিল আমি তখন আমার মাকে উদ্ধারের জন্য তাদেরকে ধাক্কা দিয়েছিলাম। এর বেশি কিছুই হয়নি। অথচ তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করতে আসতেছিল এমন সময় স্থানীয়রা আমাদের রক্ষা করেন। তারা যে দেশীয় অস্ত্র নিয়ে আসছিল এই ভিডিও আমাদের কাছে আছে।

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, ভাল্লুক গাছি লাপিত পাড়া এলাকায় জমি জমা কেন্দ্র করে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে গত শুক্রবার দুপুরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয় । এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31