IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই, দেড় বছর রোগী পরিবহনে ভোগান্তি

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সের চালক নেই, দেড় বছর রোগী পরিবহনে ভোগান্তি

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত আব্দুল হামিদ (৬৮) নামের এক ব্যক্তিকে নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্স না থাকায় বিপাকে পড়েন রোগীর স্বজনেরা। পরে ৩ হাজার টাকা ভাড়ায় প্রাইভেট একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রামেক হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহতের নিকটাত্মীয় আবু বাক্কার বাবু জানান, ‘রোগীর অবস্থা ছিল মুমূর্ষু। হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না। পরে বাইরে থেকে ৩ হাজার টাকা ভাড়ায় একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয়। বকশিশও দিতে হয়েছে ১০০ টাকা। এর পর আহত হামিদকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগে হাসপাতালের অ্যাম্বুলেন্সে ১৪০০ টাকা ভাড়ায় রাজশাহীতে রোগী পরিবহন করা যেত। কিন্তু এখন সেই ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অনেক সময় রোগীর অসহায়ত্বকে পুঁজি করে অতিরিক্ত ভাড়াও দাবি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, ২০২৩ সালের ২৩ নভেম্বর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স চালক আবুল বাশার অবসরে যান। এর পর থেকে আর কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে দেড় বছরের অধিক সময় হাসপাতালের গ্যারেজেই আটকে আছে অ্যাম্বুলেন্সটি। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় গাড়িটি বর্তমানে প্রায় অকেজো হয়ে পড়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ভুক্তভোগী। আলম হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, ‘গরিব মানুষ হাসপাতালে আসে একটু সেবা পাওয়ার আশায়। এখন যদি অ্যাম্বুলেন্সই না থাকে, তাহলে কিভাবে রাজশাহীর মতো দূরের হাসপাতালে রোগী নিয়ে যাব?’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগের চালক অবসরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত নতুন কোনো চালক নিয়োগ হয়নি। এ নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রæতই চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্সটি সচল করা সম্ভব হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031