IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘা পৌরসভায় শুরু হওয়া ৫টির কাজের উদ্বোধন,গুনগত মান বজায় রেখে কাজ করার আহ্বান

বাঘা পৌরসভায় শুরু হওয়া ৫টির কাজের উদ্বোধন,গুনগত মান বজায় রেখে কাজ করার আহ্বান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর আওতায় রাজশাহীর বাঘা পৌর এলাকার উন্নয়নে নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্প (আইইউজিআইপি)’র এগারো কোটি টাকার প্রাক্কলন ব্যয়ে পাঁচটি কাজের উদ্বোধন করা হয়েছে। যার চুক্তি মূল্য ৮ কোটি টাকা। মোট কাজের ৩৭শ ৮৯মিটার কার্পেটিং ও আরসিসি রোড রয়েছে। এছাড়াও পঁচাত্তর মিটার ব্যানাসাইটিং, ১১০ মিটার রিটেইলিং ও ১৩৬০ মিটার আরসিসি ট্রেন এর কাজ করা হবে।

সোমবার (২-০৭-২০২৫) দুপুর ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার, কাজের গুনগত মান বজায় রেখে এই প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে আহ্বান জানান। যাতে করে জনগনের কাজে লাগে। তিনি বলেন, প্ল্যানিং কিংবা স্বদিচ্ছার অভাবে বিগত সময়ে নিম্নমানের কাজ হয়েছে । আমরা চাই না তার পুনরাবৃত্তি করতে। পরবর্তী কাজগুলো সুষ্ঠু ও সুন্দর হোক, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে এই প্রত্যাশা করছি। এজন্য সার্বিক সহযোগিতার কথা বলেন ইউএনও।
তিনি আরো জানান, আইইউজিআইপি প্রকল্পের আওতায় বাঘা ঈশ্বরদী সড়কের মাজার গেট থেকে মাজার পর্যন্ত ও বাঘা মেডিকেল রোডের ইসলামী একাডেমী হয়ে মাজার দিঘির পাড় পর্যন্ত যাতায়াতের রাস্তার কাজ করা হবে।

তিনি আরো জানান, পৌরসভার দায়িত্ব গ্রহণের পর জেনেছেন, কর্মকর্তা-কর্মচারীদের ৬/৭ মাসের বেতন বাকি ছিল। যা বর্তমানে দুই মাসে আনা হয়েছে। পৌরসভার বিদ্যুৎ বিল রানিং পর্যায়ে। পৌরসভার সেবা প্রত্যাশীদের বলেন, অনেক সময় বিদ্যুতের লাইনে দেওয়া বাল্ব গুলো বন্ধ থাকে। সেক্ষেত্রে অবহিত করলে লাইট লাগানো যাবে।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, বাঘা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক কাউন্সিলর রোকনুজ্জামান মিঠু, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা, ঠিকাদার রবিউল ইসলাম। পরে আফজাল আমিনের বাড়ি হয়ে মৃত হাবিল উদ্দীনের বাড়ি পর্যন্ত চাকিপাড়া যাতায়াতের রাস্তার কাজের শুভসূচনা করেন ইউএনও। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাঘা কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম মাওলানা মফিজুল ইসলাম।

উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলর মমিন উদ্দীন,প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল হকসহ এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31