IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> গাজায় ইসরায়েলি হামলা, আরও ৭১ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলা, আরও ৭১ ফিলিস্তিনি নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলায় নতুন করে আরও অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত একদিনে এসব হামলায় আহত হয়েছেন আরও ২৫১ জন। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জনের মৃত্যু হয়েছে, যেখানে ইসরায়েল বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে।

আল জাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল ভবনের উপর ইসরায়েলি কোয়াডকপ্টার ঘুরতে থাকে। সেখানে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বহু ফিলিস্তিনি। হঠাৎ কোয়াডকপ্টারটি বিস্ফোরক ফেললে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন।

অন্যদিকে গাজা সিটির তুফাহ এলাকায়ও ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হওয়ার খবর দিয়েছে আল-আহলি হাসপাতালের চিকিৎসা সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অনাহার ও অপুষ্টিতে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষ-সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। মৃতদের মধ্যে ১১২ শিশু।

মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়েছেন। অব্যাহত বোমা হামলা ও উদ্ধার সরঞ্জামের অভাবে দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে ইসরায়েল নতুন করে অভিযান শুরুর পর থেকে ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪৫ হাজার ৩২৪ জন।

শুধু গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে আসা বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলায় ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে মানবিক সহায়তা নিতে গিয়ে মোট ২ হাজার ৬০ জন নিহত এবং ১৫ হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস যদি ইসরায়েলের শর্তে যুদ্ধ বন্ধে রাজি না হয়, তবে গাজার বৃহত্তম শহর ধ্বংস করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরাইলে এক হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31