IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণে নিহত ১

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে বোমা বিস্ফোরণে নিহত ১

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাঁর দাবি, “সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে।”

বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।

গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সরবকাফ। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি।

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার জানিয়েছে, এ অভিযানের উদ্দেশ্য হলো জঙ্গিদের আস্তানা ধ্বংস করা এবং সীমান্তবর্তী এই অশান্ত এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা। সেখানে সম্প্রতি টিটিপির কার্যক্রম বেড়ে গিয়েছিল।

গত সপ্তাহে বাজৌর জেলার লাঘারাই এলাকার একটি থানাতেও হামলা চালানো হয়। সেই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং স্থানীয় বাসিন্দা নাজিব খানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে থানার পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31