IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘গাজায় গণহত্যা বন্ধ করা স্টারমারের আইনি দায়িত্ব’

‘গাজায় গণহত্যা বন্ধ করা স্টারমারের আইনি দায়িত্ব’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বখ্যাত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার আইনি দায়িত্ব পালন করতে হবে। সুইডিশ এ মানবাধিকার প্রবক্তা বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে যাদের আইনি দায়িত্ব পালনে এগিয়ে আসার কথা, তারা তা না করায় বিশাল শূন্যতা তৈরি হয়েছে।

গাজা অভিমুখে ত্রাণবহর নিয়ে দ্বিতীয় দফা ভ্রমণকালে গ্রেটা থুনবার্গ দ্য গার্ডিয়ানকে এসব কথা বলেন। গতকাল রোববার ব্রিটিশ গণমাধ্যমটি এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি সপ্তাহে লন্ডনে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কিয়ার স্টারমারের। এর আগে গত বুধবার ইসরায়েলের প্রসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ না করতে নিজ দলের এমপিরা তাঁকে অনুরোধ করেন। এ প্রেক্ষাপটে স্টারমারের উদ্দেশে এক বার্তায় থুনবার্গ বলেন, ‘ইতিহাসের ভুল দিকে দাঁড়িয়ে থাকা ও যুদ্ধাপরাধকে সমর্থন করা বা সংঘটিত করা লোকদের জন্য আমরা যেসব শব্দ ব্যবহার করি, সেগুলো এখন বিদ্যমান নেই; সেই কথা এখন নেই। তবে আমরা স্টারমারের মতো লোকদের প্রতি সেগুলো ব্যবহার করব।’

গ্রেটা বলেন, বিশ্বজুড়ে মানুষ ফিলিস্তিনের জনগণের সঙ্গে যা ঘটছে, তা নিয়ে ‘জেগে উঠছে’; একটি ‘সরাসরি সম্প্রচারিত গণহত্যা দেখতে’ অস্বীকার করছে। আমরা সারাবিশ্বে বেসামরিক নাগরিকদের এগিয়ে আসতে দেখেছি। কিন্তু যাদের এগিয়ে আসার আইনি দায়িত্ব রয়েছে, তাদের বিরাট অনুপস্থিতি রয়েছে। ক্ষমতায় থাকা এসব ব্যক্তি ও সরকারের আইনি দায়িত্ব রয়েছে গণহত্যা প্রতিরোধে কাজ করার ও বর্ণবাদী শাসনকে সমর্থন না করার।

ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিট এটা নিশ্চিত করেনি যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রেসিডেন্ট হার্জোগের সঙ্গে দেখা করতে চান কিনা। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, ‘প্রথম দিন থেকেই এ সরকার স্পষ্ট করে বলেছে– আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক সব জিম্মির মুক্তি, বেসামরিক নাগরিকদের আরও ভালো সুরক্ষা নিশ্চিত করা, গাজায় ধারাবাহিক ও উল্লেখযোগ্যভাবে আরও বেশি সাহায্য পাঠানো ও দীর্ঘমেয়াদি শান্তি-স্থিতিশীলতার পথ দেখতে হবে।’

গত মাসে জাতিসংঘ নিশ্চিত করে যে, গাজায় আইনি সহায়তা অভিযানে শত শত কর্মী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সঙ্গে যোগ দিচ্ছেন থুনবার্গ। সেখানে বেসামরিক নাগরিকরা ‘ক্ষুধার্ত’ অবস্থায় আছেন। গত জুনে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমা থেকে ম্যাডলিনের ১২ সদস্যের ক্রুর সঙ্গে গ্রেটাকে অপহরণ করে। কিন্তু তিনি না থেকে আবারও গাজার উদ্দেশে রওনা করেছেন। দেখা যাক দ্বিতীয় অভিযানে গ্রেটা সফল হন কিনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31