IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরায়েলে হুথিদের ড্রোন হামলা, আহত ২২

ইসরায়েলে হুথিদের ড্রোন হামলা, আহত ২২

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাতে শহরে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোনের আঘাতে অন্তত ২২ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার লোহিত সাগর উপকূলের শহর এলাতে ড্রোনটি বিস্ফোরিত হয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকাতে ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরার।

হুথি গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারে আল জাজিরাকে বলেন, একাধিক ড্রোন ব্যবহার করে আমরা ইসরায়েলের উম্ম আল-রাশরাশ এবং বীর আল-সাবা (বর্তমানে বিয়ারশেবা) এলাকায় আঘাত হেনেছি এবং আমাদের লক্ষ্য সফল হয়েছে।

আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত জানিয়েছেন, এলাত এর আগেও হুথিদের হামলার শিকার হয়েছে এবং ইসরায়েল এখনো প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণ খুঁজছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং বাকিদের আঘাত মাঝারি বা হালকা। পুলিশ বিস্ফোরণের স্থানে জনগণকে না যেতে এবং কোনো ধ্বংসাবশেষ স্পর্শ না করার বিষয়ে সতর্ক করেছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি শহরে যেকোনো হামলার জবাব হুথিদের জন্য হবে বেদনাদায়ক। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও হুথিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে ইসরায়েলের ক্ষতি করবে, তাকে সাতগুণ শাস্তি দেওয়া হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই হুথিরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে এবং লোহিত সাগরে ইসরায়েল-সম্পর্কিত জাহাজগুলোতেও হামলা করছে। হুথিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি হলে তারা হামলা বন্ধ করবে। গাজায় জাতিসংঘের অনুসন্ধান প্যানেল অনুযায়ী, এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে রাজধানী সানাও রয়েছে। সম্প্রতি ইসরায়েলের বিমান হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাউই এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক নিহত হন। হুথিরা এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31