ধূমকেতু নিউজ ডেস্ক : ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ সিনেমার দারুণ জনপ্রিয় গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে নিষিদ্ধ করা হয়েছিল।
ভারতীয় এক সংবাদমাধ্যম ডিএনএ কর্তৃক ব্যাখ্যায়িত; ১৯৯৩ সালে নির্মিত হওয়া খলনায়ক সিনেমাটি মাত্র ৪ কোটি রুপিতে নির্মিত হলেও আয় করে ২১ কোটি রুপি। সব ঠিক থাকলেও এই সিনেমার একটি গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ও সমালোচনা। অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া এই গানটিকে অনেকেই নারীর প্রতি ‘আপত্তিকর’ ও ‘অশোভন’ বলে অভিযোগ তোলেন সে সময়ে।
গানটিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। গানটি কেবল সমালোচনায়-বিতর্ক পর্যন্ত আটকে থাকেনি গড়ায় আদালত পর্যন্তও। এই গানের প্রতি ক্ষিপ্ত হওয়া অভিযোগকারীরা জানান গানটির সকল সিডি বাজারে বিক্রি বন্ধ ও সিনেমা থেকে গানটি কাট করতে হবে।
আদালত গানটির পক্ষে কথা বললেও অভিযোগকারীদের বিতর্ক থামে নি। তবে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও নিজেদের সিদ্ধান্তে গানটি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ফলে গানটি সে সময় টিভি বা রেডিওতে শোনা যেত না।
উল্লেখ্য, সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় অভিনয় করেছিল সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ।


