IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> প্রবাস >> লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২

ধূমকেতু নিউজ ডেস্ক : যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা। একের পর এক হামলায় টালমাটাল মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলায় তৌল শহরে একটি গাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। এতে অন্তত দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আনাদোলুর বরাত দিয়ে খবর মিডল ইস্ট মনিটরের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন তৌল শহরের কাছে সড়কে চলন্ত একটি গাড়িতে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এতে গাড়িটি আগুন ধরে পুড়ে যায়।
হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

বিবৃতিটি লেবাননের রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) প্রকাশ করেছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ এলাকায় তারা হিজবুল্লাহর এক সদস্য আব্বাস হাসান কারকিকে হত্যা করেছে। তবে, ইসরায়েলি সেনাবাহিনীর ওই দাবির বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে।

চুক্তি অনুযায়ী, ইসরায়েলি সেনাদের ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার কথা ছিল। তবে, এখন পর্যন্ত তারা আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি আউটপোস্টে এখনো সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31