ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় করে পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ ডিসেম্বর বিকেলে সাড়ে ৪ টার সময় বিএনপির পার্টি অফিসে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা সাজেদুর রহমান।
মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল হক বাবুল, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হক, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি আশরাফুল জামান বিদ্যুৎ রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, পৌর মৎস্যজীবী দলের সভাপতি হযরত আলী, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম আলো। এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।


