ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই বিএনপি নেতা।রোববার উপজেলা নির্বাচন অফিস থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরমধ্যে এ আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ইন্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ নিজে এবং বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ প্রসঙ্গে তারা বলেন, দল এখনো কাউকে চুড়ান্ত মনোনয়ন দেয়নি।এ আসনে সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামকে দল প্রাথমিক মনোনয়ন দিলেও আমরা দলীয় মনোনয়ন পরিবর্তনে আশাবাদী।প্রসঙ্গত:এ আসনে বিএনপি সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামকে দল প্রাথমিক মনোনয়ন দিলেও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী তার দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
ছবির ক্যাপশন:উপরে:মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের নেতাকর্মীরা।নিচে:মনোনয়ন ফরম সংগ্রহ করছেন অপর বিএনপি নেতা ইন্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।


