IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট পবা হাইওয়ে থানার সামনে ঢাকা–রাজশাহী মহাসড়কে বাসের ধাক্কায় জীবন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং খুটিপাড়া এলাকার জমসেদের ছেলে তুষার তালুকদার (১৭) নামের একজন আহতের ঘটনা ঘটেছে ঘটেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জীবন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ডাবালু জানান, জীবন শিবপুর হাট এলাকায় পবা হাইওয়ে থানার সামনে একটি চা স্টলে চা পান শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে তার মোটরসাইকেলটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই রাজশাহী থেকে ঢাকাগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৪৪৮৯) একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও পরে পুঠিয়া বাসস্টান্ড এলাকায় বাসটি আটক করা হয়।

এ বিষয়ে উপজেলার বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল জানান, জীবন একজন শ্রমিক সে বানেশ্বর কলা হাটায় কাজ করে। তিনি খুব অসহায়, তার একটি ৫ বছরের মেয়ে ও দুই বছরের দুইটি সন্তার রয়েছে।

ঘটনার পরপরই পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, জীবনকে ধাক্কা দেওয়া ঘাতক বাসটি স্থানীয় জনগণের সহয়তায় পুঠিয়ায় আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার ভাই বাদি হয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031