IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নিয়ামতপুর উপজেলা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

নিয়ামতপুর উপজেলা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে
উপজেলা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) দলীয় প্যাডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত বহিষ্কার আদেশের চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এনিয়ে উপজেলা বিএনপির মোট পাঁচ নেতাকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত দুই নেতা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম ও যুগ্ম সম্পাদক
মো. সেকেন্দার আলী।

বহিষ্কার আদেশের চিঠিতে বলা হয়েছে, ‘আপনারা নিয়ামতপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্ত, নীতি ও গঠনতন্ত্র অমান্য করে নওগাঁ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ডা. ছালেক চৌধুরীর পক্ষে, আরেক বহিষ্কৃত নেতা সাদরুল আমিন চৌধুরীর সঙ্গে মোটরসাইকেলযোগে এলাকায় ঘুরে ঘুরে প্রকাশ্যে ভোট প্রচারে অংশগ্রহণ করেছেন যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অপরাধ।
আপনাদের এই কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং নওগাঁ জেলা বিএনপির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখার স্বার্থে নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনাদের উভয়কে নিজ নিজ পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।
আজ হতে আপনারা দলের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকবেন। একই সঙ্গে নওগাঁ জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আপনাদের সঙ্গে কোনো প্রকার দলীয় যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31