IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মাথায় পশুর শিং পরা হামলাকারী গ্রেপ্তার

মাথায় পশুর শিং পরা হামলাকারী গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : খালি গায়ে মাথায় পশুর শিং ও চামড়া পরে মার্কিন পার্লামেন্ট ভবনে হামলায় অংশ নেয়া যুবককে গ্রেফতার করেছে ফেডারেল এজেন্ট। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ভাষণ দেয়ার ডেস্কে পা তুলে বসা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের।

৬ নভেম্বর ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় এই দুই হামলাকারী আলোচিত হয়ে আসছিলেন। মাথায় শিং পরা যুবকের নাম জ্যাকব অ্যান্থনি চেঞ্চলি। তিনি যুক্তরাষ্ট্রের পতাকা গায়ে দিয়ে, সারা শরীরে ট্যাঁটু জড়িয়ে এ হামলায় অংশ নিয়েছিলেন। তাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট শনিবার গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

এফবিআই জানায়, গ্রেফতার অ্যান্থনি চেঞ্চলি জ্যাক অ্যাঞ্জেলি নামেও পরিচিত।

গ্রেফতার অপর ব্যক্তির নাম অ্যাডাম ক্রিশ্চান জনসন।

জ্যাক অ্যাঞ্জেলি অ্যারিজোনা থেকে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন, বিশেষ করে বিতর্কিত কিউঅ্যাননবিষয়ক।

উগ্র ডানপন্থী কিউঅ্যানন তত্ত্বের বিশ্বাসীরা মনে করেন, শয়তানের উপাসক ও শিশু নিপীড়ক একটি গোপন সংগঠন বিশ্বব্যাপী তৎপরতা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গোপন সংগঠনের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন। এ লড়াই চালিয়ে যেতে ট্রাম্পের ক্ষমতায় থাকা দরকার।
গত অক্টোবরে অ্যারিজোনা রিপাবলিককে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাক অ্যাঞ্জেলি জানিয়েছিলেন, তিনি মাথায় শিং ও চামড়া পরেন শুধু মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। এতে তার কিউঅ্যানন তত্ত্ব প্রচারে সুবিধা হয়।

জ্যাক অ্যাঞ্জেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়েই তিনি ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির সমাবেশে এসেছিলেন।

ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলার ঘটনায় বিশেষভাবে কয়েকজনের ছবি-ভিডিও ভাইরাল হয়। তাদের মধ্যে অ্যাঞ্জেলি ও জনসন রয়েছেন।

ডেমোক্র্যাটদলীয় নেতা জো বাইডেনের প্রত্যয়ন উপলক্ষে ৬ নভেম্বর মার্কিন কংগ্রেসে সভা চলাকালে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এতে ৫ জন নিহত হন। এ ঘটনায় প্রায় ১০০ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31