IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় ঘর-নগদ টাকা-আসবাবপত্র পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

বাঘায় ঘর-নগদ টাকা-আসবাবপত্র পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ৩টি ঘর, নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । ধারনা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।

সোমবার(২৬ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মিয়াপাড়া এলাকায় আজিজুর রহমান জলার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর দল আগুন নিযন্ত্রন নেওয়ার আগেই নগদ ৩ লক্ষ টাকা ছাড়াও স্বর্ণালংকার,৩ টিভি, ১ ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে আরো ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আজিজুর রহমানের স্ত্রী সাজেদা বেগম জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তিনিও বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার কাজ করছিলেন। পোড়া গন্ধ ও ধোঁয়া বের হওয়া দেখে আগুন আগুন বলে চিৎকার করলে প্রতিবেশিরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড় করে আগুন নেভানোর চেষ্টা করেন।

আজিজুর রহমান জলা বলেন, ফোন পেয়ে তিনিসহ ছেলেরা দ্রুত বাড়িতে আসেন। আগুন নিয়ন্ত্রন নেওয়ার আগেই নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ স্বর্ণালংকার,৩ টিভি, ১ ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। সব মিলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, অগ্নিকান্ডের অন্য কোন সুত্রপাত পাওয়া যায়নি। তাই ধারনা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটেছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হবে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31