IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বুড়ইল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। সেসময় তিনি বলেন, ধানের শীষ বিএনপির শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতীক। হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, বেকারত্ব ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মুক্তি পেতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাই আগামী নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সমাবেশ অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একে আজাদ, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামাদলের সাবেক সাধরাণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধরাণ সম্পাদক শফিউল আলম সুমন ও বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান প্রমুখ।

সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31