IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তানোরে বিএনপি ও জামায়াত প্রার্থীর জমজমাট প্রচারণা

তানোরে বিএনপি ও জামায়াত প্রার্থীর জমজমাট প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক,তানোর : সপ্তম দিনের মত জমজমাট প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন। দুই প্রার্থীর প্রচারণায় মুখর হয়ে উঠেছে ভোটের মাঠ। এছাড়াও বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় নিজ নিজ দলের পক্ষে নেতাকর্মীরা প্রচারণা চালিয়েছেন। বুধবার সকাল থেকে কামারগাঁ ইউপির ৯ ওয়ার্ডে গণসংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। সকালের দিকে ইউপির চকপ্রভুরাম গ্রাম থেকে গণসংযোগ শুরু করে ধানোরা, হরিপুর, ছাঐড়, মালশিরা, মাদারিপুর বাজার, চৌবাড়িয়া, জমসেদপুর, মাড়িয়া, পারিশো বাজার, দূর্গাপুর, পারিশো, বাতাসপুর, শ্রীখণ্ডা, দমদমা, কামারগাঁ, বাজার, কচুয়া, গাংহাটি, হাতিশাইল, মালার মোড়, নেজামপুর সহ ইউপির নয় ওয়ার্ডের প্রতিটি গ্রামে গণসংযোগ করবেন প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান বলে জানান সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম।

এদিকে একই দিন দুপুর ১২ টা থেকে উপজেলার চান্দুড়িয়া ইউপির বারোপুঠা থেকে গণসংযোগ শুরু হয় ধানের শীষ প্রতীকের প্রার্থীর। এরপরে কাঠালপাড়ায় নির্বাচনী উঠান বৈঠক করেন। সেখান থেকে হাড়দহ, চান্দুড়িয়া বাজার, চান্দুড়িয়া স্কুল মাঠে নির্বাচনী সভা করে গাগরন্দ হয়ে সরনজাই ইউপির কাসারদিঘি গ্রাম থেকে গণসংযোগ শুরু করে সরনজাই বাজার, মন্ডলপাড়া, সরকারপাড়া, তাতিহাটি, নবনবী, সিধাইড়, শুকদেবপুর দিয়ে তালন্দ ইউপির মোহর গ্রাম থেকে গণসংযোগ শুরু করে দেবিপুর মোড়, দেবিপুর গ্রাম, সেলামপুর, লালপুর, বিলশহর, নায়ারনপুরসহ নয় ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করবেন প্রার্থী বলে জানান উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, চান্দুড়িয়া ইউপি সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সাজ্জাদ হোসেন, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তালন্দ ইউপি সভাপতি মেম্বার শামসুদ্দিন, সম্পাদক জিল্লুর রহমান নান্নু, উপজেলা কৃষক দলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু সহ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও তানোর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আমশো গ্রামে সাবেক ছাত্র দলের সভাপতি মালেক মন্ডলের নেতৃত্বে গণসংযোগ ও উঠান বৈঠক হয়।

এদিকে উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভার পাড়া মহল্লায় নিজ নিজ প্রার্থী দের পক্ষে গণসংযোগ অব্যহত রেখেছেন নেতাকর্মীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31