IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-১৫ প্রার্থীর নির্বাচনী মাঠ সরগরম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নওগাঁ-১৫ প্রার্থীর নির্বাচনী মাঠ সরগরম

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ আসনের ৫ প্রার্থীর নির্বাচনী মাঠ সরগরম। ফলাফল নিজের ঘরে উঠানোর লক্ষ্যে এই আসনে কোমর বেঁধে ভোটের মাঠে নেমে পড়েছেন স্থানীয় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

৪৬ নওগাঁ-১ আসনটি (নিয়ামতপুর-সাপাহার-পোরশা) উপজেলা নিয়ে গঠিত। এবারে জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ৪ জন দলীয় প্রার্থী ও একজন সতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন ধানের শীষ প্রতীক নিয়ে নিয়াতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, দাড়িপাল্লা প্রতীক নিয়ে নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামি আন্দোলনের মাও: আব্দুল হক শাহ্ এবং লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির(এ) উপজেলা কমিটির সভাপতি আকবর আলী কালু ও মোটরসাইকেল প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির সদ্য বহিস্কৃত নেতা সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা: ছালেক চৌধুরী। ইতোমধ্যে প্রার্থীদের নেতাকর্মীরা ভোটের মাঠে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

সাধারণ ভোটারদের মাঝেও ভোটের উৎসাহ দেখা যাচ্ছে। প্রার্থীরা আসনটির বিভিন্ন স্থানে তাঁদের ব্যানার, ফেস্টুন টানিয়ে দিয়েছেন। বিতরণ করছেন নিজনিজ প্রতীক সম্বলিত লিফলেট। সে সাথে চলছে মাইকিং। এছাড়াও প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, গণসংযোগ ও পথসভা করছেন। নির্বাচিত হলে কে কি করবেন তা বলে সাধারন ভোটারদের মনোযোগ আকর্ষনের চেষ্টা করছেন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মুলত: ধানের শীষ ও দাড়িপাল্লার মধ্যে। তবে মোটসাইকেল প্রতীকের সাথে ত্রিমুখি লড়াইয়ের কথাও বলছেন অনেকে। প্রার্থীরা আসনটি নিজের দখলে রাখার জন্য নেতাকর্মীদের সাথে নিয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে আসনটিতে বিগত সময়ে বিএনপি উন্নয়ন করার কারনে এবারও তারা আসনটি ধরে রাখতে পারবেন এবং জনগণ তাদের পক্ষে রায় দিবেন বলে মনে করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতীতের সকল ভেদাভেদ ভুলে বিএনপি’র ঘাটি খ্যাত আসনটি পুনুরুদ্ধারের জন্য সকল নেতাকর্মী এক হয়ে মাঠে কাজ করছেন বলে জানান, পোরশা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক তৌফিকুর রহমান চৌধুরী ও সদস্য সচিব সাদেকুল ইসলাম।

অপরদিকে দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে লড়ছেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। দলটির নেতাকর্মীরা আশা করছেন জনগণের রায়ের। উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম জানান, এবারে এ আসনটি তারা নিজেদের ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন এবং সে লক্ষ্যেই ভোটের মাঠে কাজ করছেন। এরছাড়াও সতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন এই আসনটি থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরী।

সর্বশেষ ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি আসনটি উদ্ধার করতে পারবেন বলে আশা করছেন তার সমর্থকরা। এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওঃ আব্দুল হক শাহ্ ও জাতীয়পার্টি প্রার্থী আকবর আলী কালু ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং আশা করছেন জনগণ তাদের পক্ষে রায় দিবেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৬৫ জন। এর মধ্যে পোস্টাল ভোটার সংখ্যা ৩ হাজার ৪২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৬টি। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31