IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নির্বাচন নিয়ে যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে : বিএনপি প্রার্থী বাবুল

নির্বাচন নিয়ে যেকোনো চক্রান্ত রুখে দেওয়া হবে : বিএনপি প্রার্থী বাবুল

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, একটি গুপ্ত দল রয়েছে যারা অতীতেও বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং বর্তমানেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । তারা কখনও আমেরিকা, কখনও ভারত, আবার কখনও পাকিস্তানের স্বার্থে কাজ করে। তবে জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বাংলাদেশের পক্ষে রাজনীতি করে—কারণ সবার উপরে বাংলাদেশ।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলে হুদা বাবুল বলেন, “ওই গুপ্ত দলটির কোনো নাম নেই, তারা নিজেরাই জানে না তারা কোন দেশের লোক। কখনও বাংলাদেশকে সামনে আনে, আবার কখনও পেছনে ঠেলে দেয়। নির্বাচনকে ঘিরে তারা যেকোনো চক্রান্ত করতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

তিনি আরো বলেন, সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলায় নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং ভোটকেন্দ্রে সবাইকে সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই দেশের মুক্তিযোদ্ধারা যেমন সম্মানের দাবিদার, তেমনি ২৪-এর গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন তারাও জাতির গর্ব। কোনো অবস্থাতেই এই দেশকে ধ্বংস হতে দেওয়া হবে না।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। জাতীয় নির্বাচনই গণতন্ত্রের সর্বশেষ ধাপ। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

নিজ এলাকার মানুষের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, তিনি এই এলাকার সন্তান, এখানেই বড় হয়েছেন এবং দীর্ঘদিন রাজনীতি করেছেন। দীর্ঘ ১৭ বছরে তার ভুল-ত্রুটি থাকতে পারে—সেজন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং কাজ করার আরেকটি সুযোগ চান। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে বদলগাছী ও মহাদেবপুরের মানুষকে কখনো বিমুখ করবেন না এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

তিনি বদলগাছীকে মাদক, দুর্নীতি, দলবাজি ও সিন্ডিকেটমুক্ত করার দৃঢ় অঙ্গীকার করেন। আরো কথাদেন, এই আসনে কোনো মা-বোনের অসম্মান হবে না, কোনো বৈষম্য থাকবে না। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে সবাই সমান অধিকার ও নিরাপত্তা পাবে।

এছাড়া তিনি শিক্ষিতদের পর্যায়ক্রমে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের সর্বোচ্চ মূল্যায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আই হ্যাভ এ প্লান, উই হ্যাভ এ প্লান—আর বদলগাছী-মহাদেবপুরকে নিয়েও আমাদের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, তাকে বিজয়ী করে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। এই নির্বাচন বদলগাছী -মহাদেবপুরের উপজেলার মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন।”

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আখতার চৌধুরী।
মোঃ সানজাদ রয়েল সাগর

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31