IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে শ্রমিকদের সাথে ডাঃ বারী মতবিনিময়

বাগমারায় দাঁড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে শ্রমিকদের সাথে ডাঃ বারী মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে শ্রমিকদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত ৯টায় বাগমারা উপজেলার গোডাউন মোড়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আলহাজ্ব আকবর আলী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল বারী সরদার বলেন, “দেশের উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই।” তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ইনসাফ, ন্যায় ও জনকল্যাণের প্রতীক। শ্রমিক ভাইয়েরা যদি ঘরে ঘরে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দেন, তাহলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।

শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের ঘামেই দেশ এগিয়ে যায়। শ্রমিকবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই। বাগমারার প্রতিটি শ্রমিক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষ এবার দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ। এই ঐক্যই বিজয়ের মূল শক্তি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আশরাফুল ইসলাম আশিক,

সভায় উপস্থিত শ্রমিক নেতারা জানান, নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা সংগঠিতভাবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাবেন। শ্রমিকদের দাবি, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় তারা দাঁড়িপাল্লার পক্ষেই অবস্থান নেবেন।

মতবিনিময় সভায় শ্রমিক, স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আকবর আলী দীর্ঘদিন ধরে শ্রমিকদের (মাটি কাটা) নেতৃত্ব দিয়ে আসছেন। শ্রমিকদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে ভূমিকা পালন করছেন শ্রমিক নেতা আলহাজ আকবর আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31