IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু

শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে: মিনু

ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারমানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি এবং ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। পড়াশোনা শেষ করে যাতে কোনো যুবককে বেকার থাকতে না হয় সেজন্য কলকারখানা প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর ১২ নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালে এসব কথা বলেন তিনি।

মিনু আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। জনগণের অধিকার খর্ব হয় এমন কাজ বিএনপি করবে না। মহানগরবাসীর দীর্ঘদিনের সমস্যা ও দাবি আমি জানি। নির্বাচিত হলে এই এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী সদর এলাকা আজ পিছিয়ে পড়েছে। যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবার মানোন্নয়নই হবে অগ্রাধিকার।
গণসংযোগ চলাকালে এলাকার সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ সংকট ও নাগরিক সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থী মিনু এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিনু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে তারা তাকে নির্বাচিত দেখতে চান। গণসংযোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে বিএনপি প্রার্থী মিনু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব আচরণের মাধ্যমে প্রচারণা চালাতে হবে। ১২ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে মিনু নেতাকর্মীদের নিয়ে ২২ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এলাকার বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার, দোকানপাটে গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে লিফলেট নিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রচারণাকালে নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির এড. ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, ১২ নং ওয়ার্ড বিএনপি’র রাকিবসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31