IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> নির্বাচিত হলে নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে: মেজবা

নির্বাচিত হলে নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে: মেজবা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সদর নিয়ে গঠিত হয়েছে রাজশাহী-২ আসন। আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন শুরু হয়েছে জয়-পরাজয়ের খেলা। ভোটের তারিখ যতই ঘনিয়ে আসছে, ততই পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান এবং পুরো নগরীতে জমে উঠছে নির্বাচনী আলোচনা। এই আলোচনায় এবার সবার মুখে একটি কথা, এবারের নির্বাচনে কে বিজয়ী হবে।

এদিকে ভোটের মাঠে বিএনপির ধানের শীষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার পক্ষে লোকজন ভারি হলেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য দলের প্রার্থীরাও বসে নেই। বিজয়ের লক্ষে ভোটারদের মন পেতে প্রচারনা ও গণসংযোগে জোরেশোরে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকাল থেকে নগরীর নিউমার্কেটসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির মনোনীত আনারস প্রতিকের এমপিপ্রার্থী মো. মেজবাউল ইসলাম মেজবা। তিনি বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক পদে রয়েছেন। এদিন তাঁর সাথে ছিলেন জাহাঙ্গীর আলম, আশরাফ হোসেন, মো. হাবিবুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুজ্জোহা, আল-আমিন প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি”। তিনি বিজয়ী হলে শিক্ষা নগরীতে মৌলিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষার উন্নয়নে মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করবেন এবং নগরীর প্রত্যেক নাগরিকের সকল সুবিধা নিশ্চিত করা হবে। রাজশাহী আইটি পার্ক কে একটি বিশাল কর্মসংস্থান হাব হিসেবে পরিণত করা এবং প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে প্রায় ২ লক্ষ যুবকের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করবেন। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল সহ সকল সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রে স্বাস্থ্যসেবার মান উন্নত করা এবং স্বাস্থ্য খাতের কমিশনভোগী সিন্ডিকেট নির্মূল করবেন।

মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট থেকে কৃষি জীবীদের রক্ষা করা এবং তাদের প্রাপ্য প্রতিদান নিশ্চিত করবেন। নারীদের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একটি সেল গঠন করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের পদক্ষেপ নিবেন। ক্রীড়া অঙ্গনে বিকশিত করার লক্ষ্যে সকল স্টেডিয়াম গুলোর সংস্কার করা, খেলোয়াড়দের অত্যাধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের নিজেদের পরিচয় তুলে ধরবেন।

এমনকি শুধুমাত্র আম রপ্তানি নয়, আমজাত পণ্য (যথা: জ্যাম, জেলি, আচার, আমস্বত্ব, জুস ইত্যাদি) তৈরিতে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে বিশ্বদরবারে তা রপ্তানির ব্যবস্থা করবেন। রাজশাহীর রেশম শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ ও রেশম পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবেন। সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের জন্য একটি ইউনিক পাটফর্ম তৈরি করা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি তাদের জন্য আবাসন /প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করে প্রতি ২ মাসে অন্তত একটি সভা আয়োজন করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রমের অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা এবং প্রতিটি বিষয় জবাবদিহিতার আওতায় আনা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31