IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজনীতি >> চার দিনেও কমেনি চাপ বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী

চার দিনেও কমেনি চাপ বাগমারাবাসীর ভালোবাসায় সিক্ত এমপি ডা. আব্দুল বারী

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর থেকেই তাকে ঘিরে বাগমারায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পরপরই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন। শুভেচ্ছা বিনিময়ের ধারাবাহিকতায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।

এ সময় ডা. আব্দুল বারী সরদার উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় বাগমারার সাধারণ মানুষের বিজয়। আমি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও মাদকমুক্ত বাগমারা গড়তে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, রাজশাহী-৪ (বাগমারা) আসনে এবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে ডা. আব্দুল বারী সরদার প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দাড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

ডাক্তার আব্দুল বারীর বিজয়ের মধ্যে দিয়ে বাগমারার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন এমপির নেতৃত্বে বাগমারায় উন্নয়ন ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31