IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাক ড্রাইভার পিতাকে মারপিট

বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাক ড্রাইভার পিতাকে মারপিট

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় ট্রাক ড্রাইভার পিতাকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার গনিপুর ইউনিয়নের হাসনীপুর গ্রামে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক ড্রাইভার রয়েলের স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে প্রায় উত্ত্যক্ত এবং কুপ্রস্তাব দিত বকাটে একই গ্রামের মনিরের ছেলে জিদ ( ১৮) ।

এ বিষয়ে বকাটের পিতা-মাতাকে অবহিত করলে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়া হয়। এক পর্যায়ে গ্রাম থেকে দূরে পালিয়ে থাকে জিদ। ভোটের পর অবস্থা অনুকূল হলে গ্রামে ফিরে আসে বকাটে জিদ।

জিদের অপর সহযোহী মৃত আফসারের ছেলে টিকলুকে ( ২৮) দিয়ে রয়েল এবং তাঁর মেয়ে সহ পরিবারের সদস্যদের নামে নানা কুৎসা রটাতে থাকে। রয়েল নিষেধ করলে তাদের আরও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

গৃহকর্তা রয়েল ট্রাক ড্রাইভার হওয়ার কারণে মাঝে মধ্যে বাড়ীর বাহিরে থাকতেন। সেই সুযোগে জানালা দরজায় গিয়ে ধাক্কাধাক্কি করে বকাটেরা । প্রায় সময় মোবাইল ফোনে বিরক্ত করত। উত্যক্তের স্কিন সর্ট আছে।

ঘটনার দিন মোবাইল ফোনে কথা আছে বলে দুষ্কৃতকারীরা ভিকটিমকে ডেকে নেয়।

এরপর এলোপাতাড়ি হাতুড়ি এবং ইট দিয়ে মাথা এবং কাঁধে আঘাত করে রক্তাক্ত জখম করে। ভিকটিম রয়েল জানান, মহাজনের দেয়া ট্রাকের টায়ার ক্রয়ের ১ লক্ষ ২০ হাজার এবং ভাড়ার আরও ৪০ হাজার টাকা সহ ছিনিয়ে নেয় জিদ ও টিকলু।

প্রত্যক্ষদর্শী তহুরা, ফরিদা, আলিয়া ভিকটিমকে রক্ষা করার চেষ্টা করেন। ভিকটিম অজ্ঞান হয়ে গেলে বকাটে জিদ, টিকলু সহ অপর একজন পালিয়ে যায়। অভিযুক্ত জিদের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, বিরক্ত করার ঘটনা সঠিক নয়। আগে আমাদের মধ্যে সম্পর্ক ছিল এখন নাই। আমার মাকে গালি দেয়ার কারণে টিকলু কাকার সাথে রয়েলের মারামারি হয়।

স্থানীয় প্রতিবেশীরা রয়েলকে উদ্ধার করে বাগমারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। ভিকটিম জানান, চিকিৎসা শেষে অভিযোগ দেয়া হবে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলমের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কেউ ঘটনা সমন্ধে অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31