ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপালাশী এলাকায় কাঠের স’ মিলে ফাড়ার সময় মিস্ত্রির মৃত্যু।
২৯ মার্চ বিকেল ৫ টার সময় চকপালাশী ইসলামের কাঠে ফারাইয়ের মিলে কাঠ ফাড়াই করার সময় শহিদুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম নাটোর সদর উপজেলার পাইক পাড়া গ্রামের মৃত্যু শুকুর আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম সকাল থেকেই কাঠ ফাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করলেও বিকেল হঠাৎ করেই কাঠ ফাড়াই এর সময় হটাৎ করে ব্লেডের উপরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুকের এক ধার দিয়ে বিশাল ক্ষত সৃষ্টি হয়। আমরা স্থানীয়রা খুব দ্রুত সময়ের মধ্যে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিল মালিক ইসলাম হোসেন বলেন, আমি নাটোরে ছিলাম আমি খবর শুনে মাত্রই আমার মিস্ত্রির বাসায় এসেছি। এখানে তা দাফন কাফনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার মিলি কাজ করার সময় মিস্ত্রি এবং লেবাররা কতটা নিরাপদ এ বিষয়ে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।


