ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহী পুঠিয়ায় রাজবাড়ী এলাকায় রানীঘাট দিঘী থেকে নিখোঁজের ১৩ ঘন্টা পর পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার ।
গত ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নিখোঁজ হয় শিশু পার্থ দাশ। পার্থ দাশ রামজীবনপুর এলাকার সুজন দাশের ছেলে। রানিঘাটের পুকুরে ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুঠিয়া থানা পুলিশ এর যৌ যৌথ উদ্ধার অভিযানের শিশু বাচ্চাকে পাওয়া যায়নি পুকুরে। অপরদিকে শুক্রবার ভোরে ভেসে ওঠে ওই শিশুর মরদেহ।
এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বলেন,খেলাধুলা করার সময় শিশুটি হয়তো পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি নিজে থেকেই খেলতে পানিতে পড়ে গিয়ে মারা যেতে পারে।এই ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।


