IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তাজাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্যসরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবাগমারায় মানবপাচার ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, লিবিয়া থেকে ২ ভিকটিম উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণ

উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : সারাদেশে শুরু হয়েছে এস‌এসসি সমমান পরীক্ষা ২০২৬ । বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা করার জন্য কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

তার অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে পুঠিয়া পরেশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়।

২৬ এপ্রিল দুপুর সাড়ে ১২ সময় থেকে ১ টা ১৫ মিনিট পর্যন্ত পুঠিয়া পরেশ নারায়ন উচ্চ বিদ্যালয়ের মূল প্রবেশ পথের সামনে অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে খাবার বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন পুঠিয়া উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা। সে সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৪ নং ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিবুল ইসলাম রাশা,৩ নং বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ ,৫ নং শীলমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদশা বুলবুল,শীলমাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি,ধোপাপাড়া মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল, তাহেরপুর ডিগ্রী কলেজ যুগ্ন আহবায়ক আমানুল্লাহ আমান,ধোকড়াকুল ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না ইসলাম আগুন ,উপস্থিত ছিলো ছাত্র নেতা আজম,হিমেল,কাউসার, সাইদুর, রাহাত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ