IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীতানোরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ নারী আসামী ১০ লিটার মদসহ গ্রেফতারগোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ডউন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালাতারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানাফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলননিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণনবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশনমুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছাসিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলেতামিলনাড়ুতে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’স্নাতক পাসে নিয়োগ দেবে ডিজিকনবাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতহরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ নারী আসামী ১০ লিটার মদসহ গ্রেফতার

তানোরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ নারী আসামী ১০ লিটার মদসহ গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ২জন আদিবাসী নারী আসামীকে ১০ লিটার চুলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় এস আই আনোয়ার হোসেন, এএসআই শাহাদত হোসেন, এএসআই শাহরিয়ার মাহমুদ, এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সোমবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন। আসামীরা হলেন,পাঁচন্দর ইউনিয়নের মোহনপুর (ভীমপাড়া) গ্রামের বেজেল বাস্কির স্ত্রী মরিওম মুর্মু(৫৬) ও সরনজাই ইউনিয়নের নবনবী(তিন তারাপাড়া)গ্রামের রমেস টুডুর স্ত্রী শ্রীমতি জুলিতা সরেন(৫৫)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসব আসামীরা সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থেকে এলাকায় দেশীয় চুলাই মদের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামীরা সাজাপ্রাপ্ত পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ১০ লিটার চুলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930