IMG-LOGO

মঙ্গলবার, ৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হোয়াইট হাউজের কাছে ‘সশস্ত্র’ ব্যক্তির হামলা, পথচারী আহতবদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিতনিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় ২ মাদক কারবারি গ্রেপ্তারবরেন্দ্র অঞ্চলে বোরো ধান কাটার ধুম বাম্পার ফলন হলেও দাম নিয়ে চিন্তিত কৃষকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪পোরশায় উজানের ঢলে তলিয়ে গেছে বোরো ধানফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতরাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন উপদেষ্টা জাহেদ উর রহমাননায়ক থেকে রাজনীতিতে বিজয়ের নতুন অধ্যায়নুসরাত তাবাসসুমকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই’চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন’ করার হুমকি ডনাল্ড ট্রাম্পেরহরমুজ খুলতে ১৫ হাজার মার্কিন সেনা ও ১০০ বিমান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মথরাপুর ইউনিয়নের গয়েশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অরবিস ইন্টারন্যাশনাল এবং পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি চক্ষু ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

গাক আই হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে সেবা প্রদান করে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা আরও জানান, ছানি রোগ বর্তমানে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হলেও সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই সবাইকে সচেতন হয়ে চক্ষু রোগের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মথরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী চৌধুরী, কৃষকদলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930