IMG-LOGO

বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন, দুজনকে লাখ টাকা অর্থদন্ডঢাকাসহ যেসব আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট স্থগিত এয়ার ইন্ডিয়ারবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনী রায়পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধনরাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২বাউয়েট ক্যাম্পাসে১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীরাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝেমরনোত্তর সহায়তার চেক বিতরণটাকা দিলেই আনফিট গাড়ি হয়ে যায় ফিট এ যেন সর্ষের মধ্যেই ভূত!রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬রাসিকে সিডিসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিতটানা পঞ্চমবার পিএসজির ঘরে লিগ ওয়ানের শিরোপাচট্টগ্রামে মাথায় গুলিবিদ্ধ রেশমি মারা গেছেপোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহতমান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনসন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

পুঠিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারিভাবে বোর ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন (রাজশাহী-৫ পুঠিয়া- দুর্গাপুর) এর সাংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা খাদ্য বিভাগ এর তথ্য মতে, চলতি মৌসুমে বোর ধান তিন শত ৩ মে, টন সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। বোরো ধান সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতি মন ধানের মূল্য ধরা হয়েছে ১৪৪০ টাকা হারে। ধানের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে রয়েছে চিটা মুক্ত ধান, সুন্দর এবং পরিষ্কার, পাশাপাশি আদ্রতা থাকা লাগবে ১৪ শতাংশ।
১৪ মে বেলা ১২ সময় উপজেলা খাদ্য বিভাগে আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। এসো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল সালাম বিশ্বাস। উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, এছাড়াও উপস্থিত ছিলেন জিউপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শ্যামল কুমার। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি (পুঠিয়া – দুর্গাপুর) সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ ক্ষেত্রে যেন কোন প্রকার অনিয়ম না হয় । সে বিষয়টি যেন সঠিকভাবে দেখা হয়। এ ছাড়াও তিনি ভালো এবং গুণগতমান যাচাই করে ধান সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রকৃত কৃষকের থেকে যেন ধান সংগ্রহ করা হয় এ বিষয়টি সব সময় অবগত থেকেই যেন ধান সংগ্রহ সম্পন্ন করা হয় বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930