IMG-LOGO

বুধবার, ২০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহতরাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়পুঠিয়ায় জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসকতামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধনকুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলাসিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানারাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিতপশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণকঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পের
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, যানজট ও অটোরিক্সা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা সংযোজন, ফুটপাত দখলমুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাজশাহীর উন্নয়নে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাকে নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমি রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

রাসিক প্রশাসক বলেন, ড্রেন পরিস্কারকরণ, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধন, ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নগরজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।

সভায় রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930