IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়শিশুসহ দুইজনের মৃত্যুবাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বানমান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি নওপাড়া দাখিল মাদরাসাতানোরে প্রতিবন্ধী ভাতিজি কে ধর্ষণের মামলায় চাচা গ্রেফতাররাণীনগরে ছিনতাই মামলার আসামীসহ ৩জন গ্রেফতারবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পত্নীতলায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩ মাদক সেবির সাজাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, উদ্ধার গাঁজা ও চোলাই মদকুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে, যুবককে গণধোলাইসিংড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারপুঠিয়ায় সরকারী পানির ট্যাংককের বিষ প্রয়োগমহাদেবপুরে পল্লীমঙ্গল কর্মসূচীরফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতমহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলা গ্রামীণ জনপদ জুড়ে উৎসবের আমেজআদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার ৮০ লাখ টাকা পাবে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বান

বাগমারা উপজেলা পরিষদের ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধে ইউএনও’র আহ্বান

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

রোববার উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তিতে তিনি জানান, উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরপাড় ঘিরে বয়স্ক, শিশু এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের হাঁটাচলা ও শারীরিক ব্যায়ামের সুবিধার্থে পার্কিং টাইলস দিয়ে একটি আধুনিক হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হয়েছে।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ওই ওয়াকওয়ে দিয়ে বিভিন্ন সময়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চলাচল করছে। এতে ওয়াকওয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এর মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এছাড়া পরিষদ চত্বরে পরিবেশ ও সৌন্দর্যও নষ্ট হচ্ছে বলে উল্লেখ করা হয়।

ইউএনও সেলিম আহমেদ সকলের সহযোগিতা কামনা করে বলেন, জনস্বার্থে নির্মিত এই ওয়াকওয়ে সংরক্ষণ এবং উপজেলা পরিষদের পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি ওয়াকওয়ে দিয়ে মোটরসাইকেল চলাচল থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031