ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ১২৩ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
গত ০৭ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার সময় পুঠিয়া থানাধীন রাজবাড়ী এলাকায় র্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। এ সময় পাপ্পু রাজ হাসান প্যারট(৩৫) এবং সম্রাট (২০) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযান পরিচালনা করা হয়েছে । পুঠিয়া থানাধীন রাজবাড়ী এলাকায় কতিপয় মাদক কারবারী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল উক্ত মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
পরবর্তীতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত মাদক বিক্রেতার কাছ থেকে ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।



