IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যুতারাগঞ্জে পাট চাষিদের প্রশিক্ষণে চরম অনিয়ম: প্রকৃত পাটচাষি কৃষকরা বঞ্চিত, বীজ মিলছে মৌসুম শেষে!মহাদেবপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িভাংচুর ও গাছপালা কর্তনের অভিযোগপ্রাকৃতিক ও অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরনবাগমারায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতলিবিয়ায় অপহৃত আলমগীর, আড়াই মাস পর মৃত্যুর খবরনাটোর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে এসেপরিচ্ছন্নতা কর্মিদ্বারা মা ধর্ষিত, তিনজন গ্রেফতারনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন‘জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ৩৩ জনগোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনমহাদেবপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামেরদুই ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বাননিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালনআত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু

দুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ইটবোঝাই ট্রলিচাপায় গুরুতর আহত হওয়া তিন বছর বয়সী শিশু সাদিকুল ইসলাম রাকিব শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনেছে। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার (৯ জুন) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাদিকুল ইসলাম বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকার খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন বেগম তার শিশু সন্তানকে নিয়ে নানাবাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে তাহেরপুরে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে তারা কয়ামাজমপুর এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাহেরপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রলি শিশুটিকে চাপা দেয়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুটির একটি হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে এবং চালককে গণপিটুনি দেয়। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

গুরুতর আহত সাদিকুলকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাগমারা উপজেলার হরিফলা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাদিকুলের দাফন সম্পন্ন করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে ফুটফুটে শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে হরিফলা ও কয়ামাজমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031