IMG-LOGO

রবিবার, ২৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণপোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনসিংড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসকদ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসিভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৪৩০,নিখোঁজ ৫১ হাজারের বেশিমোহনপুরে আম নামানো কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত কয়েকজনরাজশাহীতে অলিম্পিক ডে ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিরাজশাহীতে মাদকসেবনের দায়ে ১ ব্যক্তির অর্থ ও কারাদণ্ডতুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীনগ্রামীণ প্রেক্ষাপট থেকে উঠে জাতীয় পর্যায়ে অংশ নিতে চীন মৈত্রী সম্মেলনে বাঘার তিন উদ্ভাবকতানোরে পূর্ব শত্রুতার জের ধরে নারীকে পিটিয়ে জখম,থানায় অভিযোগরাজশাহীতে সচেতনতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষায়ভর্তির প্রচারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত‘বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে’রায়গঞ্জে আধুনিক পদ্ধতিতে ফসলের জমিতে দেশীয় জাতের মাছ ধরতে মেতে উঠেছেন যুবকরা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। ক্যাম্পেইন উদ্বোধনকালে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গঠনে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো অত্যান্ত জরুরি। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্ধত্ব প্রতিরোধ করে।

এ উপজেলার একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিভাবকদের নিজনিজ শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। উল্লেখ্য যে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়াও ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সংশ্লিরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল উদ্দীন, স্বাস্থ্য সেবা বিভাগ বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ইমামুল আরেফিন, উপজেলা ইপিআই টেকনিশিয়ান সাহাবুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ