IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকেহরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্রচিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেইকানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশবিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিবাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানারাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫গোমস্তাপুরে ৩৭হাজার ২৬৮ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুলরাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তারঅটোরিকশা ইউনিয়নের সদস্য কার্ড নবায়ন-বিতরণ ও নতুন সদস্যকার্ড প্রদানের উদ্বোধনপোস্টার কম্পিটিশনে বিজয়ী রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট
Home >> টপ নিউজ >> প্রবাস >> হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

হরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচলসংক্রান্ত বিরোধ নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি বৈঠকে বসছে। আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দু’দেশের বৈঠকে বসার কথা রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের ওপর হামলা বন্ধ এবং ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান শেষ করার বিষয়ে একমত হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি নিয়ে আলোচনার পথ তৈরি হয়েছে।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, আগে নির্ধারিত পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে। হরমুজ প্রণালির বিরোধ নিষ্পত্তিকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনার কারণ শুধু প্রণালি পরিচালনাবিষয়ক সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ নিয়ে ভিন্ন ব্যাখ্যা নয়। সমুদ্রে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল, তা কার্যকর হতে দেরি হওয়াও বিরোধের অন্যতম কারণ।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ