IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ:প্রশাসনের হস্তক্ষেপ কামনাস্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপুচারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টুনিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রীআয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক সমাবেশে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানচকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুলফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ:প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তানোরে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ:প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ধূমকেতু প্রতিবেদক,তানোর: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চোরখোর- হাসনাপাড়া গ্রামে একটি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী শফিকুল ইসলামের অভিযোগ, কিছু প্রভাবশালী ভূমিদস্যু ও দখলকারী চক্র পরিকল্পিতভাবে তার বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে বাড়িতে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না, এমনকি অসুস্থ ব্যক্তি বা শিক্ষার্থীদের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

শফিকুল ইসলাম জানান, দীর্ঘ ৫০/৫৫ বছর ধরে তিনি ওই জায়গায় বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করেই একটি চক্র তার যাতায়াতের রাস্তা ঘিরে ফেলে। এতে পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছেন। শিশু সন্তানরা নিয়মিত স্কুলে যেতে পারছে না এবং জরুরি প্রয়োজনে কোনো যানবাহন বাড়িতে প্রবেশ করতে না পারায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে ওই চক্রের হামলায় তার পরিবারের সদস্যরা আহত হন। এ ঘটনায় তিনি ১৩ জনের নাম উল্লেখ করে তানোর থানায় মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকলেও অভিযুক্তরা জামিন হয়ে এসে পুনরায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার জন্যও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএন ও ) নাইমা খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করেন যে, তাদের যাতায়াতের রাস্তা নিশ্চিত করা হবে এবং সরকারি জমি দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। তবে সেই আশ্বাসের পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রাস্তা উন্মুক্ত না হওয়ায় পরিবারটির দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে এলাকাবাসীর একাংশের অভিযোগ, কিছু ভূমিদস্যু সরকারি জমিকে কবরস্থান হিসেবে দেখিয়ে ওই রাস্তা দখলের চেষ্টা করছে। তবে স্থানীয়দের দাবি, ওই গ্রামে ইতোমধ্যে একাধিক সরকারি কবরস্থান রয়েছে। তাই নতুন করে কবরস্থানের অজুহাতে একটি বসতবাড়ির একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

ভুক্তভোগী শফিকুল ইসলাম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি শুধু আমার পরিবারের নিরাপদ চলাচলের জন্য পুরোনো রাস্তা ফিরে চাই। আমার সন্তানদের পড়াশোনা, পরিবারের চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপন আজ হুমকির মুখে। দ্রুত রাস্তা খুলে দিয়ে আমাদের বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।”

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীও। তাদের মতে, একটি পরিবারের মৌলিক চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের যাতায়াতের রাস্তা দ্রুত উন্মুক্ত করা এখন সময়ের দাবি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930