IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

মান্দায় বিদ্যালয়ের মাঠ ভরাটে টিআরপ্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের বড়চকচম্পক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে টেস্ট রিলিফ (টিআর) প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৫-২০২৬ অর্থবছরে বরাদ্দ পাওয়া ২ লাখ টাকার প্রকল্পে দায়সারাভাবে কাজ করে অধিকাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে প্রকল্পের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলম নামমাত্র কয়েক গাড়ি মাটি ফেলে ট্রাক্টর দিয়ে মাঠ সমতল করে কাজ শেষ দেখিয়ে পুরো বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা বাবুল হোসেন বলেন, দায়সারাভাবে মাঠে কিছু মাটি ফেলে ট্রাক্টর দিয়ে হালচাষ করে কাজ শেষ দেখানো হয়েছে। সহকারী শিক্ষক সোহেল মাস্টারের প্রভাব খাটিয়ে প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

আরেক স্থানীয় বাসিন্দা জয়বুর রহমান বলেন, মাঠের উঁচু অংশের মাটি ট্রাক্টর দিয়ে সমান করে কয়েক গাড়ি কাদামাটি ফেলে কাজ শেষ করা হয়েছে। বাস্তবে মাঠ ভরাটের মতো কোনো কাজ করা হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলম বলেন, মাঠ ভরাটের জন্য ৮০ গাড়ি মাটি ফেলা হয়েছে। পরবর্তী সময়ে আরও কাজ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি সাক্ষাতে কথা হবে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য টিআর প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ সঠিকভাবে সম্পন্ন না হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31