IMG-LOGO

শনিবার, ১১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার সবসময় থাকবে: ভূমিমন্ত্রী মিনুছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠনকুষ্টিয়ায় ট্রাকচাপায় এক নারী নিহত‘আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি’ভোটার হতে চাইলে পরিবারের সবার এনআইডি দিতে হবেটানা বর্ষণে বিপর্যস্ত কক্সবাজার: বন্যা ও পাহাড়ধসে মৃত্যু ২৬মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে মানষিকভারসাম্য যুবকের আত্মহত্যাতানোরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতাররাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধারমান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগবন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে’‘শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর’ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনাররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক,সুনামগঞ্জ: ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদ্রাসা হলরুমে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে ও নরসিংপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও প্রাক্তন শিক্ষক মাওলানা আবু জয়ীদ মো. নুমান, গভর্নিং বডির সহ-সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাভেল, আরবি প্রভাষক মাওলানা আলী আছগর খান এবং শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও এলংগি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব, মঈনুল ইসলাম, ফারুক আহমদ, হাফিজ আতাউর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার বাংলা প্রভাষক গোলজার আহমদ, শাহরিয়ার তারেক, মাওলানা গিয়াস উদ্দিন, ব্যাংকার ফয়সল আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম, আমজাদ মাহমুদ মাসুম ও ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ অন্যান্য প্রাক্তন শিক্ষার্থীরা।

সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী হাফিজ সেলিম আহমদ কাওছার এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি রাসেল আহমদ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটিতে মাওলানা জাকির হোসেন কে সভাপতি ও মাওলানা কাদির বিল্লাহ কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবঋ নবগঠিত কমিটির সফলতা কামনা করে উপস্থিত অতিথিবৃন্দ দোয়া ও শুভকামনা জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930