ধূমকেতু প্রতিবেদক: জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ কেজি করে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জিআর চাল বিতরণ করা হয় ।
আজ ১১ জুলাই শনিবার দুপুর ২টাই মুরারীপুর পবায় সংস্থার নিজস্ব কার্যালয়ে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটি ঢাকার মহাসচিব মো: আইউব আলী হাওলাদার ।
সভাপতি তার বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ৫০০ কেজি চাল ও দেড় লক্ষ টাকা অনুদান দেওয়ায় পবা-মোহনপুর -৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
সঞ্চালনায় ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পদক মোসা: জরিনা খাতুন ।
চাল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থা সহসভাপতি মো: শহিদুল ইসলাম,কোষাধক্ষ মোসা: সাবানা খাতুন, সাংগঠনিক সম্পদক মো: মিঠুন,প্রচার সম্পদক মোসা: আনোয়ারা খাতুন,কার্যনির্বাহী সদস্য মোসা: শস্পা খাতুন তাহেরা, মো: গোলাম রসুল,মো: তআকাবর আলমসহ দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ।



