IMG-LOGO

রবিবার, ২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনবাবার চোখের সামনে ২ সন্তান লরিচাপাপোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণপবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলনমহাদেবপুরে ভাড়াটিয়ার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে কলেজছাত্রীসহ বাড়িওয়ালা আটক‘বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ চলছে’বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিম এর আয়োজনে ছাত্রীদের মাঝে ৩০০টি গাছ বিতরণদীর্ঘদিনের সীমানা জটিলতার জরাজীর্ণ রাস্তা এমপি মহোদয় সুদৃষ্টিতে আংশিক সংস্কারের কাজ সম্পূর্ণবাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদবাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, মহাসচিবস্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীরপত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ‘পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাবার চোখের সামনে ২ সন্তান লরিচাপা

বাবার চোখের সামনে ২ সন্তান লরিচাপা

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রতিদিনের মতোই দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিতে সকালে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন বাবা। কিন্তু সেই পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই স্কুলশিক্ষার্থী। গুরুতর আহত হয়েছেন তাদের বাবা।

শনিবার (১ আগস্ট) কলকাতার পার্শ্ববর্তী বরাহনগরের বিটি রোডে ঘটেছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম আরাধ্যা সাউ (৯) ও আরভ সাউ (৬)।

দুর্ঘটনায় গুরুতর আহত তাদের বাবাকে উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্কুটিতে করে দুই সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় কলকাতা থেকে ব্যারাকপুরগামী একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় বাবা ও দুই শিশু সড়কে ছিটকে পড়ে যান। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি লরির নিচে চাপা পড়ে দুই শিশু। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে ওই লরির চাকা বাবার পায়ের ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে বরাহনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটি জব্দ করে। পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রথম লরির ধাক্কায় স্কুটি রাস্তার পাশে ছিটকে পড়ে। সেখানে ছড়িয়ে থাকা ছোট ছোট পাথরের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তবে নিহত দুই শিশুর মাথায় হেলমেট ছিল না বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, নির্ধারিত ‘নো এন্ট্রি’ সময় উপেক্ষা করে প্রায়ই এ সড়কে ভারী যানবাহন চলাচল করে। পাশাপাশি রাস্তার পাশে নির্মাণসামগ্রী ও পাথর পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে ভারী যান চলাচলের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031