IMG-LOGO

রবিবার, ২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণগোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনবাবার চোখের সামনে ২ সন্তান লরিচাপাপোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণপবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: এমপি মিলনমহাদেবপুরে ভাড়াটিয়ার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে কলেজছাত্রীসহ বাড়িওয়ালা আটক‘বেনজীরকে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ চলছে’বোয়ালিয়া থানা বিএনপি পশ্চিম এর আয়োজনে ছাত্রীদের মাঝে ৩০০টি গাছ বিতরণদীর্ঘদিনের সীমানা জটিলতার জরাজীর্ণ রাস্তা এমপি মহোদয় সুদৃষ্টিতে আংশিক সংস্কারের কাজ সম্পূর্ণবাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদবাগমারায় আত্মীয় পরিচয়ে সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার চুরি, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা বন্ধ, মহাসচিবস্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীরপত্নীতলায় দুদকের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
Home >> রাজশাহী >> গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী

ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে সাবেদুল (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার রাজাবাড়ী হাটে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

রোববার ২ আগস্ট সকাল ১০টায় ‘সচেতন নাগরিক সমাজ, রাজাবাড়ী হাট’-এর ব্যানারে রাজাবাড়ীহাটে এই কর্মসূচি পালন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফের সভাপতিত্বে এবং ছাত্রনেতা বেদার উদ্দীন বিদ্যুতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম পিয়ারুল, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক নাসিরউদ্দীন বাবু, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহ উদ্দীন বিশ্বাস, দেওপাড়া ইউপি সদস্য আব্দুল বাকী, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, আল আমিন, সমাজসেবক রবিউল ইসলাম তুহিন এবং সমাজসেবক আবু মুশা ক্রম।

মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেদুলকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ মৃত্যু বা দুর্ঘটনা নয়। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মূল রহস্য উন্মোচন করে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে নিহত সাবেদুলের বাবা কামাল হোসেন ও মা আবিদা বেগম বলেন, “আমার নিরপরাধ ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই, সঠিক বিচার চাই। প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের বুক খালি করার পেছনের অপরাধীদের যেন একটি দিনও ছাড় দেওয়া না হয়।”

উল্লেখ্য, গত ২৬শে জুলাই সকাল আনুমানিক ৬টার দিকে রাজাবাড়ী চেকপোস্টের সামনে, রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে সাবেদুলের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031