IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’

‘বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান’

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানান দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, বিএনপির চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031