IMG-LOGO

বুধবার, ৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল সর্বোচ্চ বৃত্তি অনুষ্ঠানে এমপি চাঁদশেখ হাসিনার বক্তব্য নিয়ে মুখ খুলল ভারতশাকিবের জন্যই কি ফিরছেন ববিতা?শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবেমালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যাঢাকা বকশীবাজারে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষজুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণীমান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধপ্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুনপায়ে হেঁটে হজ্জের উদ্দেশ্যে রওনা হলেন সিংড়ার দুলাল হোসেননাচোলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের বাণীরুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশদ্রুত পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান করা হবে: এমপি মিলন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় গেম নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হুকুমের আসামি গ্রেপ্তার

বাঘায় গেম নিয়ে বিরোধে কুপিয়ে জখম, হুকুমের আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় চন্ডিপুর মাঠে গেম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির জেরে মো. লাচ্চু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ ম-লকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ফরিদ ম-ল উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মছের প্রামাণিকের ছেলে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চন্ডিপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে অতর্কিত হামলা চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে লাচ্চুর মাথায় আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়।

পরে জখমী লাচ্চুর ছেলে পিয়াস আলী বাদী হয়ে রোববার থানায় মামলা দায়ের করেন। মামলায় চন্ডিপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম ও ফরিদসহ এজাহার নামীয় ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ১২-১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, চন্ডিপুর মাঠে গেম খেলা নিয়ে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে লাচ্চুর ওপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, অনলাইনভিত্তিক ‘ফ্রি ফায়ার’ গেম নিয়ে এ বিরোধের সূত্রপাত।

ধৃত আসামী ফরিদ ও জখমী লাচ্চু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অভিযোগ উঠেছে ফরিদ ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের পক্ষ নিয়ে বিএনপি সমর্থক লাচ্চুকে কুপিয়ে জখম করেছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ফরিদ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “মামলার এজাহারে বর্ণিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি লাচ্চুকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031