IMG-LOGO

বৃহস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতজুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন :গোমস্তাপুরে আলোচনা সভায় হট্টগোলদেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করতে হবে” -জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঘায় এমপি চাঁদআওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে মহানগর বিএনপির সমাবেশগোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশেদুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনাতানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিতবাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিতরাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতশিমুল মেমোরিয়াল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনজুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী মিনুজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগমারায় জামায়াতের মিছিল-সমাবেশপুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতজুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণসিংড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশ

মান্দায় নদীতে মিলল নিখোঁজ যুবকের ভাসমান লাশ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার কশব ইউনিয়নের ঘোলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আতিকুর রহমান উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে ঘোলহাড়িয়া এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আতিকুর রহমানের মরদেহ শনাক্ত করেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তিনি কোনো তথ্য জানাতে পারেনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031