IMG-LOGO

শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সাফল্য কোচিং সেন্টারে ৫৫০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা‘গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে’তানোরে ৬০ জন ছাত্রের মাঝে কুরআন বিতরন করল ছাত্রশিবিরজটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর পাশে সহায়তার হাত বাড়াল -শিবু দাশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৭ বোতল সিরাপ ও ১,৬৩০ নেশা জাতীয় ট্যাবলেট জব্দথাইল্যান্ডে দাদা-দাদিকে মেরে স্কুলে এসে ছাত্রের এলোপাতাড়ি গুলিতে নিহত ৭রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্বোধন‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’‘ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ অপহরণ জিয়াউল আহসানের নেতৃত্বে’১০ আগস্ট এসএসসির ফল প্রকাশতনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশসম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসকবাঘা -চারঘাটে কাঁচা রাস্তা থাকবে না ,বাঘা পৌরসভায় রাস্তা ও ড্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি চাঁদখালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় ৭ দিনের রিমান্ডে জগলুল পাশামহাদেবপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসক

সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের আওতাধীন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যায় নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় তিনি নগরীর চলমান উন্নয়ন কাজের গুনগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে প্রকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভায় রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক এবং বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার/প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রকৌশল বিভাগের বিভিন্ন উন্নয়নমূূলক কাজের অগ্রগতি, বাস্তবায়ন, কাজের গুণগত মান নিশ্চিতকরণ, নির্ধারিত সময়ের মধ্যে চলমান কাজ সম্পন্নকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031