IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ১০টায় কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটি বিভাগের শিক্ষক ইউনুস আলী ও সারওয়ার জাহান আজ সকাল ১০টা থেকে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ শুরু করেন। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করে টাকা আদায় করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ইনজামুল হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি বাড়ি থেকে যাতায়াত খরচ বাবদ মাত্র ১০০ টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু স্যাররা পরীক্ষা নেওয়ার পর পিয়নকে ৫০ টাকা দিতে বাধ্য করেন। এখন আমার বাড়ি ফেরার টাকা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, টাকা আদায়ের সময় শ্রেণিকক্ষের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে এই অর্থ আদায় করা হয়। আমেনা নামের আরেক পরীক্ষার্থী বিস্ময় প্রকাশ করে বলেন, “ফরম পূরণের সময়ই আমাদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার ফি নেওয়া হয়েছে। তাহলে এখন কেন আবার নতুন করে টাকা নেওয়া হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।”

জানা গেছে, চলতি বছর গোদাগাড়ী সরকারি কলেজ থেকে মোট ১৪০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে এভাবে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায়ের ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম স্পষ্ট জানিয়ে দেন, “এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে আলাদাভাবে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।” তিনি আরও বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news