ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া পৌরসভা এলাকা পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে পৌরসভার প্রশাসক শিবু দাশের উদ্যোগে এক বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে সক্রিয় সার্বিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।
১৫ আগস্ট সকাল ১১ টায় পৌরসভার চত্বর থেকে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পৌরসভা এলাকার মহাসড়ক ও এর আশেপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জানা পরিষ্কার করা হয়।
পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের পাশাপাশি পৌরসভা এলাকায় মশা উপদ্রব কমাতে ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশা নিধনের স্প্রে এবং ফগার মেশিনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। স্থানীয় সচেতন নাগরিক ও যুব সমাজের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ বাসিন্দারা।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাশ জানান, আমরা দীর্ঘদিন যাবত পৌরসভার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলমান রেখেছি। এবং পৌর এলাকার সকল নাগরিকদের নিজেদের বাসা বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।



