IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎসঃ এমপি ডাঃ বারী

মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎসঃ এমপি ডাঃ বারী

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা :‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হবে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার বলেন, মাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। তরুণদের মৎস্য চাষে সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থানের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে। নিরাপদ ও পুষ্টিকর মাছ উৎপাদনে মৎস্য চাষীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহান, মৎস্য চাষী আক্কাস আলী ও ডালিম হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাগমারায় মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত জাতের মাছ চাষ, পুকুরের সঠিক ব্যবস্থাপনা এবং সরকারি পরামর্শ অনুসরণ করে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

বক্তারা আরও বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয়, নদী-নালা ও খাল-বিলের মাছ এবং জলজ প্রাণীর প্রজনন ক্ষেত্র সংরক্ষণ করতে হবে। নিষিদ্ধ জাল ও অবৈধভাবে মাছ শিকার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সফল মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে মোট তিনজনকে সম্মাননা প্রদান করা হয়। তাদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যসম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্য খাতের উন্নয়নে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031