IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আমির হামজার গাড়িতে হামলা২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটামফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক২ লাখ ২০ হাজার টাকার মালামাল উদ্ধারপুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিতমাছ দেশের মানুষের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎসঃ এমপি ডাঃ বারীচারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজেলাগড়তে সকলকে এগিয়ে আশার আহ্বান এমপি চাঁদেরচারঘাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখমরাজশাহী থেকে কার্গো বিমানে তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনুবদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যুনিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন‘নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে’জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণসিংড়ায় জাতীয় মৎস্য পক্ষ পালিতদেশের ৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক২ লাখ ২০ হাজার টাকার মালামাল উদ্ধার

ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুইজন আটক২ লাখ ২০ হাজার টাকার মালামাল উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমারের তার ও কয়েল উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলার বাসুদেবপুর গ্রামে চুরি করা ট্রান্সফরমারের কয়েল বিক্রি করতে আসেন ওই দুই যুবক। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা ট্রান্সফরমারের তার চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান।

পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে ফুলবাড়ী থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুহুল আমিন এবং দৌলতপুর গ্রামের ছক্কু মিয়ার ছেলে সাজন বাবু।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমারের তার চুরির অভিযোগে স্থানীয় জনতা দুইজনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমারের তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031